1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিএনপি কর্মীদের পরিবারে ঈদ উপহার পৌঁছে দিলেন সাইফুল ইসলাম ডালিম কালাইয়ে দুস্থ ও গরীবদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের নগদ অর্থ শাড়ি থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ কালাইয়ে জামায়াতের মাসব্যাপী ইফতার মাহফিল সম্পন্ন পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০০ পরিবারের মাঝে ঈদ সহায়তা বিতরণ জয়পুরহাটে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত ৷৷ একাধিক কোচ ছিটকে পড়ে, ট্রেন চলাচল বন্ধ মানাসি মোড়ে ইজিবাইক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণহানি এড়ানো ঈদ আনন্দে শতাধিক পরিবারের পাশে ‘অভিলাষ’ লটারির আকর্ষণে সাপাহার নিউ মার্কেটের ব্লু ড্রিম শোরুমে ক্রেতাদের উপচে পড়া ভিড়

নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

রকি হোসেন, নওগাঁ প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৬

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁয় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় শহরের ঘোষপাড়া মহল্লায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক মাসুদ হাসান তুহিন এসব ঈদ সামগ্রি বিতরণ করেন।

এ সময় প্রতিটি প্যাকেটে দুধ, সেমাই, চিনি, লাচ্ছা, পোলাও চাল ও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তার এই মানবিক উদ্যোগে এলাকার নিম্ন আয়ের অনেক পরিবার উপকৃত হয়েছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে।

মাসুদ হাসান তুহিন দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে প্রশংসা অর্জন করেন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগকালীন সহায়তায় তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত।

এ-সময় উপস্থিত ছিলেন- থানা বিএনপির সহসভাপতি তৌহিদুল ইসলাম উজ্জ্বল, জেলা কৃষক দলের সদস্য সচিব এ.টি.এম ফিরোজ দুলু, ৫নং ওর্য়াড বিএনপির সাভাপতি আবুল কালাম আজাদ ও  সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাজ্জু, বিএনপি নেতা শেখ তারেক হাসান, শাহিন আলম, গোলাম মোস্তফা বাবর, সাকিবুল ইসলাম কাপ্টেন ও রেজাউল ইসলাম প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট