1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০০ পরিবারের মাঝে ঈদ সহায়তা বিতরণ জয়পুরহাটে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত ৷৷ একাধিক কোচ ছিটকে পড়ে, ট্রেন চলাচল বন্ধ মানাসি মোড়ে ইজিবাইক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণহানি এড়ানো ঈদ আনন্দে শতাধিক পরিবারের পাশে ‘অভিলাষ’ লটারির আকর্ষণে সাপাহার নিউ মার্কেটের ব্লু ড্রিম শোরুমে ক্রেতাদের উপচে পড়া ভিড় সাপাহারে গোপালপুর ফাজিল মাদ্রাসায় নতুন ভবনের ছাদ ঢালাই উদ্বোধন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জয়পুরহাটে খাল খনন উদ্বোধনঃ সরকার এখন অ্যাকশনে প্রতিমন্ত্রী আব্দুল বারী কালাইয়ে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী ও ইফতার মাহফিল বাজারে মেয়েদের দরকষাকষি ৷৷ বিক্রেতাদের জন্য কঠিন চ্যালেঞ্জ

পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০০ পরিবারের মাঝে ঈদ সহায়তা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ বুধবার, ১৮ মার্চ ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠে এ সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামের আমির সুজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ।

অনুষ্ঠানে উপজেলার ২০০টি অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল বাশার, সেক্রেটারি গোলাম রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের সেই আস্থা ও আমানত যথাযথভাবে রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠান শেষে পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলামসহ শিক্ষকবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কলেজের উন্নয়নের জন্য একটি চারতলা ভবন নির্মাণসহ সরকারি অনুদানের দাবি জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট