1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বারো শিবালয় মন্দিরকে বৈষম্যমুক্ত ও সর্বজনীন কমিটির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কালাইয়ে ঘর জামাই স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী পলাতক পাঁচবিবি সীমান্তে স্বর্নসহ পাচারকারী আটক ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবেন তিন সদস্যের পর্ষদ খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও সাত দিনের ছুটি ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭ ফার্মাসিস্ট হামিমের প্রার্থী হওয়ার ঘোষণা: বইছে পরিবর্তনের হাওয়া ৫১৯ বছরে পা রাখছে গোপীনাথপুরের ঐতিহ্যবাহী মেলা: ৩ মার্চ শুরু ধামইরহাটে মসজিদের গেট নির্মানে বাধা ৷৷ সেনাবাহিনীর সার্জেন্ট আহত আলুর দাম বৃদ্ধি ও কৃষি খাতের উন্নয়নে জোরালো উদ্যোগের ঘোষণা প্রতিমন্ত্রী আব্দুল বারীর

বগুড়ায় পিকআপ ভর্তি গাঁজা উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১২ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

বগুড়ায় অভিনব কৌশলে পিকআপে করে মাদক পরিবহনের সময় ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি মাদকবাহী পিকআপ ভ্যানসহ মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে তথ্য আসে যে ঢাকা থেকে বগুড়াগামী একটি পিকআপ ভ্যানে বিপুল পরিমাণ গাঁজা পরিবহন করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল অভিযান চালায়।

গতকাল শনিবার (১১ অক্টোবর) ভোরে শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নের সাজাপুর মৌজায় টিএমএসএস সিএনজি পাম্পের সামনে হাইওয়ে রোডে ওই অভিযান পরিচালিত হয়।

এ সময় ঢাকা মেট্রো-ন-১২-৭১০২ নম্বরের একটি নীল পিকআপ আটক করা হয়। পিকআপের ভেতরে তল্লাশি চালিয়ে ২৩ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট