1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :

বগুড়া-৬ আসনের উপনির্বাচন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ 

নিকৃষ্টতম ভোট জালিয়াতি হয়েছে : জামায়াত প্রার্থী

কণ্ঠ ডেক্সঃ ১০ এপ্রিল ২০২৬

বগুড়া ৬ আসনের উপ-নির্বাচনে নিকৃষ্টতম ভোট জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল।

বগুড়া ৬ আসনের উপ-নির্বাচনে নিকৃষ্টতম ভোট জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বগুড়া ৬ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে তিনি এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, “বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে সরকারি দল বিএনপি কেন্দ্র দখল, প্রিজাইডিং অফিসার কর্তৃক আগাম রেজাল্ট শিট স্বাক্ষর, মহিলা পোলিং এজেন্টদের হুমকি প্রদান, পোলিং এজেন্টদের কেন্দ্র হতে বহিষ্কার, নির্বাচন কেন্দ্রের সামনে সকাল থেকে মিছিল এবং পর্যায়ক্রমে ভোট কেন্দ্র থেকে বিরোধীদল বিতাড়ন করে বেলা ২টার পর থেকে নির্বিঘ্নে জাল ভোট প্রদানের মাধ্যমে ইতিহাসের নিকৃষ্টতম ভোট জালিয়াতির দৃষ্টান্ত স্থাপন করলো। প্রকৃতপক্ষে সরকারি দল বিএনপি এবং তাদের অনুগ্রহ প্রার্থী রিটার্নিং অফিসার এই উপ-নির্বাচনকে সর্বময় একটি প্রহসনের নির্বাচনে পরিনত করেছে।”

তিনি বলেন, “এই ফলাফল ঘোষণা একটি আনুষ্ঠানিকতা মাত্র।

আমাদের এ নির্বাচনে শেষ পর্যন্ত থাকার একটিই কারণ, তা হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণমূলক গণতন্ত্রে বিশ্বাসী এবং বর্তমানের বিএনপি যে বিরোধী দলের স্বাধীন মতামতের অধিকারে বিশ্বাস করে না তা জাতির সামনে তুলে ধরা। মূলত: দিনব্যাপী বিভিন্ন গণমাধ্যমে বগুড়ার উপ-নির্বাচনে ভোট জালিয়াতির যে দৃশ্য বগুড়াবাসী তথা দেশবাসী প্রত্যক্ষ করেছে তাতে এ কথা প্রমাণ হয়েছে যে, সরকারি দলের তত্ত্বাবধানে কোন অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

উপ-নির্বাচনে শত ভয়-ভীতি,হ্রাস ও কালো টাকা উপেক্ষা করে যে সকল ভোটারগণ ভোট প্রদান করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ জানিয়েছেন আবিদুর রহমান সোহেল।

বিবৃতিতে তিনি গণভোটের রায়ের বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার এবং নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট