1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁয় ছয় মাসের নববধূ ইয়াসমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত সাপাহারে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত বদলগাছীতে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জয়পুরহাটেরপাঁচবিবিতে আলোচনা সভা , ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে শ্রী চয়ন হত্যা মামলার-৫ আসামি গ্রেফতার জয়পুরহাটে ব্যতিক্রমী উদ্যোগঃ বদলগাছীতে জিআই স্বীকৃতিপ্রাপ্ত নাক ফজলি আমে ভরপুর মুকুল

বদলগাছীতে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ রবিবার, ৮ মার্চ ২০২৬

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাহাড়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাহাড়পুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান গত সংসদ নির্বাচনের ফলাফল ও পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি নেতা-কর্মীদের বিগত নির্বাচনে পরাজয় মেনে নিয়ে সামনের স্থানীয় সরকার নির্বাচনের জন্য সুসংগঠিত হওয়ার এবং এখন থেকেই প্রস্তুতি নেওয়ার বিশেষ নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক রফিকুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক, নওগাঁ জেলা,বদলগাছী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। মাওলানা ইয়াসিন আলী , বদলগাছী উপজেলা শাখা আমীর। এছাড়া মাহফিলে বদলগাছী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট