1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

জয়পুরহাটে নানা আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ রুহুল আমিন পারভেজ, স্টাফ রিপোর্টারঃ ১ মে ২০২৬

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর, বগুড়ার আয়োজনে শহরের রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরল ইসলাম, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি বাবুল করিম এবং জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের অনুপ্রেরণার দিন। শ্রমিকদের ন্যায্য মজুরি, সময়মতো বেতন প্রদান, ওভারটাইমের সঠিক হিসাব, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রমিক নির্যাতন বন্ধ এবং শ্রম আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

শ্রমিক নেতারা বলেন, দেশের উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাই শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারা শ্রমবান্ধব নীতি গ্রহণ এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সভায় জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, প্রতিটি কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। দুর্ঘটনামুক্ত কর্মপরিবেশ গড়ে তুলতে মালিক, শ্রমিক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজনে শ্রমিকদের অধিকার, সংহতি ও মর্যাদার বার্তা ছড়িয়ে পড়ে জয়পুরহাটজুড়ে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট