1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে মহান আন্তর্জাতিক মে দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ ১লা মে ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষ্যে সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে। র‍্যালীতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মীসহ শ্রমিকরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের সভাকক্ষে এক আলোচনা সভা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

অপরদিকে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন পাঁচবিবি শাখার আয়োজনে র‍্যালী শেষে পাঁচবিবি পৌর পার্কে সংগঠনের সভাপতি ছায়েম সরদারের সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।

একইদিন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে পাঁচবিবি গোহাটা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল। এর আগে তারা মাস্টারমাইন্ড স্কুল থেকে একটি বিশাল র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট