1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নওগাঁর বদলগাছীতে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

রকি হোসেন, ​নওগাঁ: ১লা মে ২০২৬

নওগাঁর বদলগাছীতে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলা প্রশাসন ও উপজেলা শ্রমীক দলের পৃথক ব্যানারে থানার মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রমিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফজলে হুদা বাবুল। বক্তব্য শেষে এক ঘন্টার মধ্য স্যোসাল মিডিয়ায় ছরিয়ে পরে সেটি এবং মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।

পথসভায় প্রধান অতিথি ফজলে হুদা সকল শ্রমীকদের মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে বলেন,  গুপ্তদের  যে কত রকমের কথা বার্তা,  নির্বাচনে আগে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে তারা ক্ষমতায় নয়তো, একশো বছরের জন্য ক্ষমতায় আসছে। ওরা তো তারাই একাত্তরের বিরোধীতা করছে, শুধু বিরোধীতা নয় রাজনৈতিক ভাবেও বিরোধীতা করছে। তারা আমার দেশের মা বোনদের মারছে, মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখায়ে দিয়েছে। এদেশের অস্তিত্ব নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে মহান মুক্তিযুদ্ধ যার বিনিময়ে আমরা স্বাধীন পতাকা পেয়েছি, একটা দেশ পেয়েছি, একটি সংবিধান পেয়েছি। এটার সাথে যারা তাইরেনাইরে করবে তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। চব্বিশ আমাদের আগামী দিনের পথচলায় নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু ভিটামাটি আমার। এই ভিটামাটির মালিকানা আমাদের একাত্তর দিয়েছে।

এসময অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী  উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি, অফিসার ইনচার্জ রুহুল আমীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী , রেজাউন নবী স্যান্ডো, উপজেলা শ্রমীক দলের সভাপতি এস এম মার্শাল দেওয়ান, সাধারণ সম্পাদক আবু মূসা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট