1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

মেয়ের জন্য দেখা পাত্রের সঙ্গেই উধাও মা, শৈলকুপায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ১ মে ২০২৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এক ব্যতিক্রমী ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নিজের মেয়ের জন্য দেখা পাত্রের সঙ্গেই তিন সন্তানের জননী এক গৃহবধূ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ বছর আগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রিমি খাতুন (৩৫)-এর সঙ্গে শৈলকুপার বাসিন্দা রাসেদ আলী (৩৮)-এর বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। পেশায় গাড়িচালক হওয়ায় রাসেদ আলীকে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হতো।

পরিবারের সদস্যদের দাবি, প্রায় এক বছর আগে টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের যুবক মামুন হোসেন (২৪)-এর সঙ্গে রিমির পরিচয় হয়। একপর্যায়ে ওই যুবককে নিজের মেয়ের জন্য পাত্র হিসেবে দেখেন রিমি। তবে এতে মেয়ের আপত্তি ছিল বলে জানা গেছে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে পরিবারে অশান্তি বাড়তে থাকে। অভিযোগ রয়েছে, পরে রিমি খাতুন ও ওই যুবকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্বামী স্ত্রীকে ফেরানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।

সবশেষে গত ২৭ এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে দুই ছোট সন্তানকে সঙ্গে নিয়ে ওই যুবকের সঙ্গে রিমি খাতুন চলে যান বলে অভিযোগ করেছে পরিবার।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মুখে মুখে এখন এ ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দু।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পরিবারের দাবি, অন্তত দুই শিশুসন্তানকে দ্রুত তাদের বাবার কাছে ফিরিয়ে দেওয়া হোক।

ঘটনার সত্যতা ও অবস্থান জানতে পুলিশ তদন্ত করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট