1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

পাঁচবিবিতে নবাগত ইউএনও কাশপিয়া তাসরিনের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৩০ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন কাশপিয়া তাসরিন। বুধবার (২৯ এপ্রিল) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

জানা গেছে, কাশপিয়া তাসরিন ৩৭তম বিসিএসের একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা। এর আগে তিনি বগুড়ার কাহালু উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ পাঁচবিবির ইউএনও মোঃ সেলিম আহম্মেদের বদলিজনিত কারণে পদটি শূন্য হলে তাকে নতুন ইউএনও হিসেবে এখানে পদায়ন করা হয়।

দায়িত্ব গ্রহণের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, এলজিইডির উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহবুবুর রহমান, ইউএনও কার্যালয়ের প্রধান সহকারী অনুপ কুমারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

নবাগত ইউএনওর যোগদানে পাঁচবিবিবাসীর মধ্যে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের আশা, তার নেতৃত্বে পাঁচবিবি উপজেলা উন্নয়ন, সুশাসন ও জনসেবায় আরও এগিয়ে যাবে এবং একটি মডেল উপজেলায় রূপ নেবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট