1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ পাঁচবিবি থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা ৷৷ দুই আসামির যাবজ্জীবন জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত

অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় ঠাকুরগাঁও বিএনপি নেতা ও স্ত্রী কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ১ মে ২০২৬

অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও চেম্বারের সাবেক সভাপতি হাবিবুল ইসলাম বাবলু এবং তার স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।

গ্রেপ্তারকৃতরা ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ পূর্বপারপুগী এলাকার বাসিন্দা।

মামলার বাদী বাবর আল মাসুদ জানান, ঢাকার একটি কোম্পানির সঙ্গে বাবলু দম্পতির ২ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন ছিল। পাওনা টাকা ফেরত দিতে দীর্ঘদিন সময়ক্ষেপণ করার পর বাবলু একটি চেক দেন। পরে যাচাই-বাছাইয়ে সেটি জাল বলে প্রমাণিত হয়। এরপর গত বছরের ১৭ ডিসেম্বর কোম্পানির সিইও হিসেবে তিনি গুলশান থানায় প্রতারণার মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আজিজ মাহমুদ জানান, নিয়মিত মামলায় স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, থানার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগ রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট