
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টার
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
জয়পুরহাট-বগুড়া সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক এমপি মরহুম মোজাহার আলী প্রধানের কন্যা মোছাঃ নাজমা খানম রূপালী।
তিনি বর্তমানে জয়পুরহাট জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শহর মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দলীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহের পর রূপালী বলেন, জয়পুরহাট-বগুড়ার সংরক্ষিত নারী আসনের মাধ্যমে তিনি জেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে তাদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি জেলার জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, সুযোগ পেলে জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে চান তিনি।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এ উদ্যোগকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে।