1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা-র গোবিন্দগঞ্জ উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর নিখোঁজ ৷৷ অপহরণের অভিযোগে থানায় মামলা রাতের অন্ধকারে চলছে মাটি বাণিজ্য ৷৷ নওগাঁয় টেন্ডারবিহীন খননে তোলপাড় ঢাকায় সরকারি তিতুমীর কলেজ-এ জয়পুরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা শিক্ষা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি ৷৷ নওগাঁয় অধ্যক্ষ রেজভীকে জাগো ফাউন্ডেশনের সম্মর্ধনা সাপাহারে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাই, প্রধান আসামি গ্রেপ্তার নামের মিলেই বিপত্তি ৷৷ জয়পুরহাটের কালাইয়ে ১৫ ঘণ্টা থানার লকাপে মোটরসাইকেল মেকানিক ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে ভয়াবহ ঘটনা ৷৷ ক্ষেতলালে লিঙ্গ কর্তন

জয়পুরহাট-১ আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার : ১৬ জানুয়ারি ২০২৬

জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জয়পুরহাট জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং এলাকার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে মতবিনিময় করেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বিএনপি প্রার্থী মাসুদ রানা বলেন, “দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ও ধর্মীয়–সামাজিক শক্তির ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
দোয়া মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট