1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
আলতাদিঘী জাতীয় উদ্যানে ধামইরহাট পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী ধামইরহাটে উমার ইউনিয়নে জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী পিন্টু কালাইয়ে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত জয়পুরহাটে ট্রান্সফরমার চুরি ৷৷ ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩, উদ্ধার বিপুল মালামাল ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত সাপাহারে অভিনব প্রতারণায় নাবালকের মাধ্যমে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় মূল আসামি গ্রেফতার আক্কেলপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন, দেশপ্রেমে উদ্বুদ্ধ নতুন প্রজন্ম ধামইরহাটে স্বাধীনতা দিবসের আয়োজনে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি স্বাধীনতা দিবসে রেড ক্রিসেন্ট জয়পুরহাটের শ্রদ্ধাঞ্জলি জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ পালিত

ধামইরহাটে উমার ইউনিয়নে জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী পিন্টু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ২৮ মার্চ ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোসাদ্দেকুর রহমান (পিন্টু)। তিনি ইউনিয়নবাসীর ‘খাদেম’ হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন তিনি। তিনি চকচন্ডি গ্রামের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আব্দুস সালামের সন্তান এবং মেসার্স এম এম ট্রেডার্স ও মাহিন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী।

প্রার্থীতা ঘোষণাকালে পিন্টু বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে অনেকেই ক্ষমতার অপব্যবহার করেন এবং সাধারণ মানুষের পাশে থাকেন না। আমি সেই ধারা ভাঙতে চাই। আমি নেতা নয়, জনগণের সেবক হয়ে ইউনিয়নের উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য তিনি উমার ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট