1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আলতাদিঘী জাতীয় উদ্যানে ধামইরহাট পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ২৮ মার্চ ২০২৬

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী ধামইরহাটের ঐতিহাসিক আলতাদিঘী জাতীয় উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৌরসভার ৯টি ওয়ার্ডের জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. আতাউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের ঐক্য ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মো. নুরনবী, সহকারী সেক্রেটারি ও সম্ভাব্য মেয়র প্রার্থী আবু সাঈদ সিদ্দিকীসহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি মিলনমেলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট