1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ধামইরহাটে উমার ইউনিয়নে জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী পিন্টু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ২৮ মার্চ ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলার উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোসাদ্দেকুর রহমান (পিন্টু)। তিনি ইউনিয়নবাসীর ‘খাদেম’ হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা করেন তিনি। তিনি চকচন্ডি গ্রামের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আব্দুস সালামের সন্তান এবং মেসার্স এম এম ট্রেডার্স ও মাহিন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী।

প্রার্থীতা ঘোষণাকালে পিন্টু বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে অনেকেই ক্ষমতার অপব্যবহার করেন এবং সাধারণ মানুষের পাশে থাকেন না। আমি সেই ধারা ভাঙতে চাই। আমি নেতা নয়, জনগণের সেবক হয়ে ইউনিয়নের উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য। এজন্য তিনি উমার ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট