1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার পার্বতীপুর সরকারি কলেজ অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার পাঁচবিবিতে পারিবারিক অভিমানে বাকপ্রতিবন্ধীর আত্মহত্যা আক্কেলপুরে জরুরি বিভাগে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগে রোগীর মৃত্যু চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার চিনিশিল্প শ্রমিকদের দাবী বাস্তবায়নের আহ্বান, সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নীলফামারীতে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধিঃ ২ এপ্রিল ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে জুস খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এরআগে গতকাল রাতে তাদের উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দপুর পৌরসভার মুন্সি পাড়ার আব্দুল মান্নানের ছেলে নিরব ইসলাম (৩৮), নিরব ইসলামের স্ত্রী রুপা আক্তার (৩৫) ও সাহেব আলীর স্ত্রী রেশমা বেগম (২০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে তারা তিনজন দক্ষিণ সিঙ্গেরগাড়ী এলাকায় এক ইজিবাইক চালককে অজ্ঞান করে সেটি ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। এসময়ে আশপাশের লোকজন ইজিবাইক চালককে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তারা তিনজনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করেন।

আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞান পার্টি চক্রের সঙ্গে জড়িত। তারা যাত্রীবেশে ইজিবাইকে উঠে জুস, পানিসহ বিভিন্ন খাবার খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করতেন।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞান পার্টির চক্রের সঙ্গে জড়িত রয়েছে। গতকাল তাদের গ্রেপ্তার করে আজকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট