1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে জেআরডিএম-এর প্রধান কার্যালয়ে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই জেআরডিএম-এর প্রধান উপস্থিত সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, এটি পারস্পরিক সম্পর্ক জোরদার ও কর্মক্ষেত্রে নতুন উদ্যম সৃষ্টিরও একটি অনন্য উপলক্ষ।

জেআরডিএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বক্তব্যে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মিলনমেলা ও আপ্যায়নের মধ্য দিয়ে দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সহকর্মীদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট