1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

রকি হোসেন, নওগাঁ: ২৯ মার্চ ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলায় ফসলের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের মাঠ থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা আনছার চৌধুরীর তার জমিতে পটলের জালোঙ্গা দেওয়ার জন্য প্রায় ১ ফুট মাটি খুঁড়তে গিয়ে কিছু অস্বাভাবিক বস্তু দেখতে পায়। পরে আরও ভালোভাবে মাটি খনন করে দেখা যায়, সেগুলো পুরোনো সময়ের বুলেট। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোট ৩২৫ টি বুলেট উদ্ধার করে।বদলগাছি থানার অফিসার ইনচার্জ তদন্ত নজরুল ইসলাম জানান, সকালে দেউলিয়া গ্রামের মাঠে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এসময় কোদাল দিয়ে মাটি খুড়তেই গুলি দেখতে পান তারা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট