1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে জেআরডিএম -এর প্রধান কার্যালয়ে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতেই জেআরডিএম-এর প্রধান উপস্থিত সবাই একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, এটি পারস্পরিক সম্পর্ক জোরদার ও কর্মক্ষেত্রে নতুন উদ্যম সৃষ্টিরও একটি অনন্য উপলক্ষ।

জেআরডিএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বক্তব্যে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মিলনমেলা ও আপ্যায়নের মধ্য দিয়ে দিনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সহকর্মীদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট