1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে পুলিশ সদর দপ্তরে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কালাইয়ে আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ এর উদ্বোধন পাঁচবিবিতে স্বাধীনতা দিবস ও ঈদ উপলক্ষে প্রস্তুতি সভা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি ও আলোচনা সভা চিকিৎসকদের মানবিকতা ও নৈতিকতার প্রতি সম্মান জানিয়ে এনডিএফ বগুড়া শাখার ইফতার মাহফিল বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় অভিযান, মালিকের ১ মাস কারাদণ্ড আন্তর্জাতিক নারী দিবসে যাত্রা শুরু করল বরেন্দ্র হেলথ অ্যান্ড কেয়ার সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া পাঁচবিবিতে ইরানের উপরে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত নওগাঁয় পলাশের ঈদ সামগ্রী বিতরণ

পাঁচবিবিতে ইরানের উপরে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ সোমবার, ৯ মার্চ ২০২৬

ইরানের উপরে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৯ মার্চ) সময় বেলা সাড়ে ১১ টায় পাঁচবিবি শহরের প্রাণকেন্দ্র তিনমাথা মোড়ে পাঁচবিবি প্রেসক্লাব, পৌর প্রেসক্লাব, মডেল প্রেসক্লাবসহ ৯ টি সংগঠনের আয়োজনে সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ এর অংশ গ্রহণে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব, সহসভাপতি শাহাদুল ইসলাম শাহাত, মড়েল প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি বদরুদ্দোজ্জাহ সবুজ, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বন্ধনের পরিচালক শফিকুল আলম চৌধুরী বিল্পব, জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনিছুর রহমান আনিস,পাঁচবিবি পৌর থিয়েটারের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম,পৌর প্রেসক্লাবের সদস্য মামুনুর রশীদসহ কয়েকটি সংগঠনের সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না, বরং এতে বিশ্বব্যাপী অস্থিরতা, মানবিক বিপর্যয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধ ও আগ্রাসনের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ সমাধানের পথ বেঁচে নেওয়া, বিশ্বে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের আগ্রাসী কর্মকান্ড বন্ধ করা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট