
ছবিঃ জয়পুর কণ্ঠ
স্টাফ রিপোর্টারঃ ৫ এপ্রিল ২০২৬
বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাপাহার থানার এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের মুরইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—নওগাঁ জেলার সাপাহার থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ মুসলিম উদ্দিন (৪৯), পিতা ঝন্টু মিয়া, গ্রাম মইনপুর, থানা তানোর, রাজশাহী এবং বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামের মৃত আবু হাসানের ছেলে ইমদাদুল হক (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।
আহতদের মধ্যে ইমদাদুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টরা কাজ করছে বলে জানা গেছে।