1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

টিফিনে বাড়ি ফেরা হলো না ইয়ামিনের ৷৷ নাটোরে ট্রাকচাপায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নাটোর প্রতিনিধিঃ ৪ এপ্রিল ২০২৬

নাটোরের লালপুরে স্কুল থেকে টিফিনে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ইয়ামিন নামের পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন গৌরীপুর গ্রামের শুকুর আলীর ছেলে এবং স্থানীয় গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকতিয়ারুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবারও দুপুর ১টায় টিফিনের বিরতি দেওয়া হয়। বাড়ি কাছে হওয়ায় ইয়ামিন টিফিন খেতে বাড়ির উদ্দেশ্যে বের হয়। বিদ্যালয়ের গেট থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সে।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ এবং স্কুলসংলগ্ন সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট