1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

জাল দলিলের অভিযোগে জয়পুরহাটে একজন কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

কোর্ট রিপোর্টারঃ সোমবার, ৬ এপ্রিল ২০২৬

জয়পুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাড়াইল গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় একজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, একই গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র মো. গিয়াস উদ্দিন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে জাল দলিল প্রস্তুত করেন। উক্ত সম্পত্তিটি মৃত আব্দুল গফুর ও আব্দুস সালামের বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলে বিচারিক আদালত বিষয়টি তদন্তের জন্য জয়পুরহাট সদর থানাকে নির্দেশ দেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন বলে জানা যায়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত মো. গিয়াস উদ্দিন ও তার পুত্র ফারুকের বিরুদ্ধে সমন জারি করেন। পরবর্তীতে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারিক আদালত প্রধান আসামি গিয়াস উদ্দিনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট