1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় সেমাই উৎপাদনকারীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ বগুড়ায় মোবাইল কোর্টে ৩০ গ্রাম গাঁজাসহ ৩ মাদকসেবী গ্রেফতার, কারাদণ্ড বগুড়ায় মাদরাসা শিক্ষক পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাপাহারে জমি নিয়ে বিরোধ ৷৷ ভাঙচুর-মারপিট, ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ সাপাহারে মাদরাসা ছাত্র ইয়াছিন আরাফাতের কৃতিত্ব অনির্দিষ্টকালের কর্মবিরতিতে জয়পুরহাট পৌর শ্রমিকরা, ভোগান্তিতে নগরবাসী সাপাহারে জমি বিরোধে ভ্যানচালক খুন ৷৷ গ্রেপ্তার ৫ সাপাহারে সম্পত্তি বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন ৷৷ প্রশাসনের হস্তক্ষেপ কামনা জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বগুড়ায় লুট হওয়া ৪২০ বস্তা চাল উদ্ধার ৷৷ যৌথ অভিযানে দুই এসআই’র সাফল্য

বগুড়ায় সেমাই উৎপাদনকারীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

আজ (০৫ মার্চ) ০২৬ বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “করতোয়া”-তে জেলার আওতাধীন ৫০টি সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপক ও প্রতিনিধিদের অংশগ্রহণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শন, নিয়ন্ত্রণ ও সমন্বয় কার্যক্রম প্রকল্পের আওতায় একটি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সিভিল সার্জন মোঃ খুরশীদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন, বিএসটিআই বগুড়ার সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান।

প্রশিক্ষণে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বগুড়ার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল।

প্রশিক্ষণে ভেজালমুক্ত ও দূষণমুক্ত নিরাপদ সেমাই উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট