1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু ৷৷ লাশের অপেক্ষায় স্বজনদের আহাজারি ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ আইসিজের রায় সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

সাপাহারে মাদরাসা ছাত্র ইয়াছিন আরাফাতের কৃতিত্ব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলার মোঃ ইয়াছিন আরাফাত চৌধুরী নামে এক শিক্ষার্থী হিফজ বিভাগে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে বোর্ড স্ট্যান্ড করেছে। সে পোরশা ইত্তেফাকুল মাদারিস বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত হিফজ পরীক্ষায় ৩০০ নম্বরের মধ্যে ২৯৫ নম্বর পেয়ে এই গৌরব অর্জন করে।

ইয়াছিন আরাফাত চৌধুরী সাপাহার উপজেলার চৌধুরী পাড়ার বাসিন্দা মোঃ রাজু আহমেদ শাহ্ চৌধুরীর ছোট ছেলে। সে পত্নীতলা উপজেলার খেলনা ইউনিয়নের নরটুলী/সালসা দারুর রাশেদ হাফেজিয়া কওমী মাদ্রাসা থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। বর্তমানে সে ২১ পারা হিফজ সম্পন্ন করেছে। তার এই অনন্য সাফল্যে পরিবার, মাদ্রাসা ও এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

ইয়াছিনের ছোট চাচা সোহেল চৌধুরী রানা বলেন, “আলহামদুলিল্লাহ, ইয়াছিনের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করছি। আল্লাহ তায়ালা তার নেক আশা-আকাঙ্ক্ষা পূরণ করুন।” একই সঙ্গে তিনি মাদ্রাসার শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

নরটুলী/সালসা দারুর রাশেদ হাফেজিয়া কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ নাজমুল হোসেন বলেন, “ইয়াছিন অত্যন্ত মনোযোগী ও মেধাবী ছাত্র। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মহান আল্লাহ তায়ালা তাকে হক্কানী রব্বানী আলেম হিসেবে কবুল করুন এবং দ্বীনের দায়ী হিসেবে গ্রহণ করুন।”

ইয়াছিনের এই কৃতিত্বে স্থানীয় সুধীজনরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট