1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান বগুড়ার শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থী সাব্বিরের মৃত্যু সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা পরিপত্র আছে, বাস্তবায়ন নেই ৷৷ নওগাঁর হাটে ওজন ও খাজনা নিয়ে অনিয়ম জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ অটোরিকশা-ভ্যান স্ট্যান্ডে যানজট ৷৷ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কালাইয়ে সংঘর্ষের মধ্যেও আনিছুর প্যানেলের পূর্ণ বিজয় কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে যুবদল নেতা মামুনের ব্যতিক্রমী উদ্যোগ সাপাহারে পূর্ব শক্রুতার জেরে খড়ের গাদায় আগুন নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার ৷৷ শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির পক্ষ থেকে বদলগাছীতে একশত কৃষকদের মাঝে রাজা ধান বিতরণ

সাপাহারে জমি নিয়ে বিরোধ ৷৷ ভাঙচুর-মারপিট, ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬

নওগাঁর সাপাহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ ও তার ছেলেকে মারপিট করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার পর বাড়িতে ঢুকে গরু বিক্রির ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার পাতাড়ী ইউনিয়নের করমুডাঙ্গা গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— করমুডাঙ্গা গ্রামের মোঃ হারেজ আলী (৭০) ও তার ছেলে মোঃ এমদাদুল হক (৩০)। বর্তমানে হারেজ আলী সাপাহার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারেজ আলীর ক্রয়কৃত জমি নিয়ে প্রতিবেশী একটি পক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত কয়েকদিন ধরে প্রতিপক্ষরা ওই জমির মালিকানা দাবি করে আসছিল। বুধবার সকালে হারেজ আলী ও তার ছেলে জমিতে পানি দিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লোহার রডের আঘাতে হারেজ আলীর মাথা ফেটে যায় এবং এমদাদুল হকও গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর হামলাকারীরা হারেজ আলীর বাড়িতে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তারা বাড়িতে থাকা গরু বিক্রির নগদ ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ভুক্তভোগী পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী এমদাদুল হক বলেন, “আমরা আপোষে সমাধানের কথা বললেও তারা রাজি হয়নি। উল্টো আমাদের ওপর হামলা করে আমার বাবার মাথা ফাটিয়ে দিয়েছে এবং আমাদের সারাজীবনের সঞ্চয় ১০ লক্ষ টাকা নিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানায়, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট