1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

বগুড়ায় লুট হওয়া ৪২০ বস্তা চাল উদ্ধার ৷৷ যৌথ অভিযানে দুই এসআই’র সাফল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৪ মার্চ ২০২৬

বগুড়া সদর থানা ও ধুনট থানার পুলিশের যৌথ অভিযানে আজাদ গ্রুপের লুট হওয়া ৪২০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান এবং ধুনট থানার এসআই মোঃ ওসমান গণি।

পুলিশ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড়চাপরা এলাকায় মোঃ সুরুজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে ৩৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াড হরি গ্রামে মোঃ মইনুল মন্ডলের বাড়ি থেকে আরও ৮০ বস্তা চাল জব্দ করা হয়।

উদ্ধারকৃত মোট ৪২০ বস্তা চাল বর্তমানে বগুড়া সদর থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সূত্রপাত গত ২৫ ফেব্রুয়ারি। হিলি সীমান্ত থেকে ট্রাকযোগে ৬০০ বস্তা চাল বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। পরদিন ২৬ ফেব্রুয়ারি রাতে ট্রাকচালক হারুন মিয়া ট্রাকসহ নিখোঁজ হয়ে যান এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চালগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট