1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বাসযাত্রীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধারন৷৷ হাকিমপুরের জাহিদুল গ্রেফতার হিলি বাজারে ভোক্তা অধিকারের অভিযান অস্বাস্থ্যকর বেকারি ও প্রতারণায় ৫ প্রতিষ্ঠানে ৪৪ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষকের বলাৎকার: মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার সাপাহারে এতিমখানা ও অসহায়দের মাঝে সৌদি সরকারের খেজুর বিতরণ নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: ডা. শফিকুর রহমান কালাই সাংবাদিক পরিষদের উদ্যোগে অসহায়দের নিয়ে ইফতার মাহফিল আজ সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৫ তম মৃত্যু বার্ষিকী কানে হেডফোন বাড়ি ফেরা হলো না লিমনের, প্রাণ গেল রেললাইনে ক্ষেতলালে চাঁদার দাবিতে নববিবাহিতা স্ত্রীকে জিম্মির অভিযোগ ৷৷ ছাত্রদল নেতাকে শোকজ

সাপাহারে এতিমখানা ও অসহায়দের মাঝে সৌদি সরকারের খেজুর বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলায় এতিমখানা, হাফেজিয়া মাদ্রাসা ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি সরকারের উপহার হিসেবে খেজুর বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (১১ মার্চ) বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ছয়টি ইউনিয়নের এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের জন্য ১৫ কার্টুনে মোট ১২০ কেজি খেজুর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে উপহারের খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম, উপজেলা এলজিইডি প্রকৌশলী তাহাজ্জুদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারের পক্ষ থেকে প্রাপ্ত খেজুর নির্ধারিত এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।

প্রাপকদের পক্ষ থেকে এমন মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট