1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, জনসচেতনতা বাড়াতে জোর সাপাহারে প্রবাসীর বসতভিটা জবরদখলের অভিযোগ হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ ক্ষেতলালে ধানক্ষেতে অর্ধদেহ পুঁতে রাখা নারীর লাশ উদ্ধার নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক নওগাঁর স্থানীয় লেখকদের নিয়ে দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযানঃ অবৈধ ৪ ইটভাটা বন্ধ, জরিমানা ১৬ লাখ কালাইয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় স্টল ফাঁকাঃ অংশ না নিয়ে সমালোচনায় কালাইয়ের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান

সাপাহারে প্রবাসীর বসতভিটা জবরদখলের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

সাপাহারে প্রবাসীর বসতভিটা জবরদখলের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নওগাঁর সাপাহারে এক প্রবাসীর বসতভিটা জবরদখল, যাতায়াতের পথ বন্ধ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশী একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা রওশন আরা ফেরদৌস (৬৬) বাদী হয়ে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিরন্টি ইউনিয়নের কুচিন্দা গ্রামের মৃত ফজলে রাব্বীর স্ত্রী রওশন আরা ফেরদৌসের স্বামী ক্রয়সূত্রে কুচিন্দা/৪৫ মৌজাস্থ ৬৩৮ হাল দাগের ৯ শতাংশ জমিতে গত ৪০ বছর ধরে বাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। বর্তমানে রওশন আরা ও তার পরিবারের সদস্যরা কানাডায় বসবাস করার সুযোগে প্রতিবেশী মৃত জাহিরের ছেলে মোঃ কাদের আলী ওরফে চুনকু (৫৫), তার স্ত্রী মোসাঃ হাবিবা (৪৮) এবং ছেলে মোঃ হাবিব (৩০) ওই সম্পত্তি দখলের অপচেষ্টা শুরু করেন।

ভুক্তভোগী রওশন আরা জানান, বিবাদীগণ তার বাড়ির মেইন গেটের সামনে আমগাছের ডাল ও ময়লা-আবর্জনা ফেলে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। এছাড়া বাড়ির পানি নিষ্কাশনের নালার পাশে কলাগাছ লাগিয়ে জমি জবরদখল করেছেন তারা। গত ১৬ ডিসেম্বর সকালে এসব আসবাবপত্র ও ময়লা সরিয়ে নিতে বললে বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-জখমের হুমকি প্রদান করে এবং মারমুখী আচরণ করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা প্রশাসনের তোয়াক্কা করেন না বলেও দম্ভোক্তি প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা মোঃ খাইরুল ইসলাম ও মোঃ রশিদুল ইসলামসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, প্রবাসে থাকার সুযোগে ওই পরিবারের ওপর এমন আচরণ অন্যায়। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত হাবিবের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রথমে সাক্ষাতে কথা বলতে চাইলেও পরবর্তীতে আর কোনো বক্তব্য দেননি।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, এটা সমাধানের জন্য দুই পক্ষকে ডাকা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট