1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু, জনসচেতনতা বাড়াতে জোর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জেলা প্রশাসনের উদ্যোগে শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ৷৷ অংশ নিলেন সর্বস্তরের মানুষ

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার বাস্তবায়নে জেলা প্রশাসক চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। পরে তার নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক বলেন, প্লাস্টিক ও পলিথিনসহ বিভিন্ন বর্জ্যের কারণে পরিবেশ দূষণ বাড়ছে, যা ডেঙ্গুসহ নানা রোগের ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একটি সুস্থ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি। এজন্য নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

অভিযান চলাকালে শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও মহাসড়কের পাশ থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

এ সময় পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান রাকিব, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট