1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায়কে অস্বীকার করলে আন্দোলনে নামবে বিরোধী দল- জয়পুরহাটে হুইপের ঘোষণা ‎আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নিয়ামতপুরের নতুন ওসি টিফিনে বাড়ি ফেরা হলো না ইয়ামিনের ৷৷ নাটোরে ট্রাকচাপায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নিয়োগ বিজ্ঞপ্তি জয়পুরহাট আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ক্ষেতলালের ওমর ফিলিং স্টেশনে তেলের সংকট ৷৷ ঘণ্টার পর ঘণ্টা লাইনে ভোগান্তি ধামইরহাটে আইডিয়াল মাদরাসার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু ৷৷ কর্তৃপক্ষ পলাতক

‎আইনশৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নিয়ামতপুরের নতুন ওসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

,‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ ৪ এপ্রিল ২০২৬

নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের সাথে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাব  সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকাল ৪ ঘটিকার সময় থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক ও আলোকিত সকালের  সংবাদদাতা জনি আহমেদ, সহ-সভাপতি ও দৈনিক মুক্ত খবরের নিজস্ব প্রতিনিধি আলমগীর কবির, সহ-সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণমুক্তির প্রতিনিধি মিলন হোসেন, অর্থবিষয়ক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি জামাল হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি ইমরান ইসলাম, দৈনিক সময়ের কণ্ঠের প্রতিনিধি আল মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,সদস্য ও গণকণ্ঠ প্রতিনিধি এস আর সাকিলসহ নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহাজান সাজু,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সহসভাপতি রুহুল আমিন,যুগান্তর পত্রিকার প্রতিনিধি সেলিমসহ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাব এর সকল সদস্যবৃন্ধ।

‎এ সময় নবাগত ওসি মাহাবুবুর রহমান বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজের সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি অপরাধ নির্মূলে থানা পুলিশকে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট