1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটের কালাইয়ে কানমোনা -হারাবতী খাল রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টারঃ ৩ মার্চ ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার আওতায় “সেচ ও নিকাশ (ড্রেনেজ) কাঠামো” উপখাতের একটি গুরুত্বপূর্ণ উপ-প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২ টায় কানমোনা-হারাবতী খালের পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, আপনারা জানেন আমাদের এলাকায় আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। শুধুমাত্র আমাদের ড্রেনেজ সিস্টেম টা ঠিক ছিল না।আমাদের খালগুলো যদি সচল থাকতো তাহলে আলু আবাদে চাষীরা এত ক্ষতিগ্রস্ত হতো না। সরকার চেষ্টা করছে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে তাদের সহযোগীতা করা যায় সে ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো বলেন,আমাদের দেশে যে অতিরিক্ত আলু চাষ হয়। সেটি কিভাবে ব্যবহার করে আলুর দাম ঠিক রাখতে পারি এবং আমাদের কৃষক ভাইয়েরা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সে ব্যবস্থা করা হচ্ছে।

এসময় জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ,কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট