1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ থেকে জাতীয় সংসদ ৷৷  বর্ণাঢ্য কর্মজীবনে অনন্য উচ্চতায় ডাঃ মোছাঃ নাসরিন জেবিন জয়পুরহাটে ভোজ্যতেল ও এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে ক্যাব এর মানববন্ধন জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ শিক্ষার্থীর চেয়ে শিক্ষক বেশিঃ মাদ্রাসা কক্ষে আলুর গুদাম! কালাইয়ে ব্যতিক্রম চিত্র চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার আটোয়ারীতে দুই মাদক ব্যবসায়ীর তিন ও ছয় মাসের কারাদণ্ড শিবগঞ্জে সড়কের ওপর আলুর হাট, কিচক বাজারে তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে সংবাদ প্রকাশে হুমকির অভিযোগঃ বিএমএসএস’র তীব্র প্রতিবাদ জয়পুরহাট সরকারি কলেজে নিরাপত্তা জোরদারঃ সন্ধ্যার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জ্বালানি তেল কারসাজি ঠেকাতে পাঁচবিবিতে প্রশাসনের কঠোর নজরদারি

আটোয়ারীতে দুই মাদক ব্যবসায়ীর তিন ও ছয় মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ ৮ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক কেনাবেচা দায়ে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ওই কারাদণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বড়দাপ ঘোষপাড়ার দারাজ আলীর ছেলে স্বাধীন (২০) এবং উপজেলার রাধানগর গ্রামের দবিরুল ইসলামের ছেলে আনছারুল ইসলাম (৩৮)। রায়ে স্বাধীনকে নগদ ১০০ টাকা অর্থদন্ড ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আনছারুলকে নগদ ১০০০ টাকা সহ ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

থানা সূত্র জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার একটি বিশেষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় উপজেলা বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই দুই মাদক ব্যবসায়ীকে গাঁজা সহ হাতেনাতে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান সেখানে উপস্থিত হন। এসময় আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা ৯(১)(গ) লঙ্ঘনের জন্য ধারা ৩৬(১) সারণি অনুযায়ী অর্থ ও কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, “ মঙ্গলবা মাদক বিরোধী অভিযানে মোট ২ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অর্থ ও কারাদণ্ডের পর জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।”

স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছিল। এমন অভিযান অব্যাহত থাকলে এলাকা মাদকমুক্ত রাখা সম্ভব হবে। উল্লেখ্য, আটোয়ারী উপজেলায় সম্প্রতি মাদকবিরোধী অভিযানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট