1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষকের মৃত্যু ১০ লাখ টাকার প্রলোভনে কিডনি, মিলল মাত্র ৫০ হাজার ৷৷ কালাইয়ে দালাল চক্রের বিরুদ্ধে মামলা কবিতা ক্ষেতলালে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা মোকামতলা উচ্চ বিদ্যালয়ে ব্যাকডেটে কর্মচারী নিয়োগের অভিযোগ, তদন্ত চেয়ে শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন জয়পুরহাট ইউনাইটেড প্রেস ক্লাবের শুভাকাঙ্ক্ষী প্রভাষক মো. আব্দুল হামিদের মায়ের ইন্তেকালে গভীর শোক শিবগঞ্জে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান মোস্তফা’র ৩২তম জন্মদিন আজ চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরির অভিযোগে ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় অভিযান, মালিকের ১ বছর কারাদণ্ড বগুড়ায় ভূয়া ডাক্তারের চেম্বারে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে ইউএনও’র রাতের অভিযান ৷৷ অবৈধ তেল মজুদে ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ ৪ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুয়ানীজোত এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

জানা যায়, দণ্ডপ্রাপ্ত মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার বাড়ির একটি কক্ষ থেকে অবৈধভাবে মজুদ রাখা ডিজেল উদ্ধার করা হয়।

অভিযানের সময় মামুন দাবি করেন, ট্রাক্টরের জন্য ফিলিং স্টেশন থেকে বৈধভাবে তেল সংগ্রহ করেছেন। তবে পরবর্তীতে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নেওয়া হলে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে তিনি অবৈধ মজুদের বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
অভিযানকালে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক মনি সংকর, রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ তেল জব্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং অপরাধ স্বীকার করেন। ফলে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।”

প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট