1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ৷৷ হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত চাকু পাঁচবিবির সালুয়ায় বিজিবির যৌথ অভিযান ৷৷ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত আসামি আটক কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ৷৷ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান

কালাইয়ে নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ ১৩ মে ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দায় গ্রামে নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও হৃষ্টপুষ্টকরণ বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় খামারি, কৃষক ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান। তিনি গবাদিপশুর সঠিক পরিচর্যা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধে নিয়মিত টিকা প্রদান, পরিচ্ছন্ন খামার ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পশু হৃষ্টপুষ্টকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

তিনি বলেন, “বর্তমান সময়ে নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যা ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে খামারিরা অধিক লাভবান হওয়ার পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে পারবেন।”

এ সময় স্থানীয় খামারিরা গবাদিপশু পালন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরে প্রাণিসম্পদ কর্মকর্তা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, খামারি ও সাধারণ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট