1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

পাঁচবিবি, জয়পুরহাট, প্রতিনিধিঃ ১লা নভেম্বর ২০২৬

“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ (৩৪) আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আবদুল মান্নান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মুক্তার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।মহিলা  বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রশিক্ষিত যুবকদের মধ্যে যুব ঋণ বিতরণ করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট