1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

ক্ষেতলাল প্রতিনিধিঃ ১লা নভেম্বর ২০২৬

স্বামীর অনুপ্রেরণায় দীর্ঘ ১৪ বছর পর আবারও পড়াশোনা শুরু করে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ পেয়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গৃহবধূ রীতি খাতুন (৩০)। সংসার ও সন্তানের দায়িত্ব সামলে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা থেকে এ ফল অর্জন করেন তিনি।

রীতি উপজেলার নসিরপুর গ্রামের আব্দুল আলিম মন্ডল বাবুর স্ত্রী। তিনি ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখা থেকে পরীক্ষায় অংশ নেন।

২০১০ সালে মোলামগাড়িহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন রীতি। পরের বছর তাঁর বিয়ে হয়। এরপর সংসারজীবনে ব্যস্ত হয়ে পড়েন। বর্তমানে তাঁর ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তবে পড়াশোনার প্রতি আগ্রহ হারাননি তিনি। ২০২৪ সালে স্বামীর উৎসাহে এসএসসি পাসের প্রায় ১৪ বছর পর কলেজে ভর্তি হন।
সংসারের কাজ সামলে পড়াশোনা চালিয়ে যেতে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে। প্রতিবেশীদের উপহাসও শুনতে হয়েছে। তবে দমে না গিয়ে পড়াশোনা চালিয়ে যান। এ ক্ষেত্রে স্বামীর পাশাপাশি শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন তিনি।

রীতি খাতুন বলেন, স্বামীর সহযোগিতা ও অনুপ্রেরণা না পেলে এই বয়সে পড়াশোনা করা সম্ভব হতো না। সংসারের কাজ সামলে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। ভালো ফলাফলের পেছনে শিক্ষকদেরও অবদান রয়েছে।
স্বামী আব্দুল আলিম মন্ডল বাবু বলেন, স্ত্রীর পড়াশোনার আগ্রহ দেখে তাঁকে কলেজে ভর্তি করিয়েছেন। তাঁর ফলাফলে পরিবারের সবাই খুশি।

ক্ষেতলাল পাইলট বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সায়ফুল ইসলাম বলেন, সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি রীতির এমন ফলাফল প্রশংসনীয়। তাঁর অধ্যবসায় অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট