
ছবির ক্যাপশনঃ
মোঃ দেলোয়ার হোসেন বাবু, ক্ষেতলাল জয়পুরহাট
২০ অক্টোবর ২০২৬ঃ
কেউ সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান। ধর্ম যার যার, দেশটা সবার। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটের কালাই ক্ষেতলাল আক্কেলপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন খাদ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
মঙ্গলবার ২০ অক্টোবর সকাল থেকে তিনি কালাই ক্ষেতলাল আক্কেলপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন,কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এবং প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপিত হয়, সে জন্য তিনি সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও পলাশ চন্দ্র বর্মন সদস্য সচিব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম জানান, কালাই ক্ষেতলাল আক্কেলপুর বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।