1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

নিজস্ব প্রতিনিধিঃ ১ নভেম্বর ২০২৬

জয়পুরহাট প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর, জয়পুরহাটের উপপরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ, কর্মমুখী শিক্ষা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করতে হবে।

তারা আরও বলেন, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার সুযোগ কাজে লাগিয়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে দেশের উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট