1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত আইনজীবীরা

জয়পুরহাট প্রতিনিধিঃ ২ নভেম্বর ২০২৬

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ২টায় জয়পুরহাট জেলা আইনজীবী মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চপল।

সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সরকারি কৌঁসুলি (জিপি) মো. সালামত আলী প্রামাণিক, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শাহিনুর রহমান শাহীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট মো. খায়রুল ইসলাম জুয়েল, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. তৈয়ব আলী মণ্ডল, অ্যাডভোকেট মো. সোলেমান আলী মণ্ডল, মো. রফিকুল ইসলাম তরুণ, অ্যাডভোকেট মো. আব্দুস সালাম এবং বিএনপির জয়পুরহাট উপজেলা শাখার সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হেনা কবিরসহ ফোরামের অন্যান্য সদস্য।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি।

আলোচনা সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫ বছরের পথচলা ও প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে আইনজীবীদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসন সমুন্নত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন উপস্থিত আইনজীবীরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট