1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

জয়পুরহাট পাঁচবিবি প্রতিনিধিঃ ১লা নভেম্বর ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৮০ হাজার টাকা। তবে অভিযানের সময় মাদকের কথিত মালিককে পাওয়া যায়নি।
রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পাঁচবিবি উপজেলার বালিঘাটা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট কার্যালয়ের একটি দল যৌথভাবে অভিযান চালায়। অভিযানে বালিঘাটা বাজার এলাকার মোঃ হাবিব মন্ডলের বাড়ির এক ভাড়াটিয়ার ব্যবহৃত কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

অভিযানের সময় পাঁচবিবি উপজেলার কমিশনার মোঃ আমজাদ হোসেন, ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ব্যাটালিয়ন সদরে ইয়াবাগুলো গণনা করে ২০০ পিস পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্ধারিত মূল্য তালিকা অনুযায়ী এগুলোর সিজার মূল্য ৮০ হাজার টাকা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই কক্ষের ভাড়াটিয়া মোঃ জামাল হোসেন (৫০) সেখানে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে জানা গেছে। তবে অভিযানের সময় তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় তাকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
জব্দকৃত ইয়াবা পরবর্তী বিচারিক কার্যক্রম ও ধ্বংসের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে সংরক্ষিত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট