1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জ থেকে জাতীয় সংসদ ৷৷  বর্ণাঢ্য কর্মজীবনে অনন্য উচ্চতায় ডাঃ মোছাঃ নাসরিন জেবিন জয়পুরহাটে ভোজ্যতেল ও এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে ক্যাব এর মানববন্ধন জয়পুরহাটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ শিক্ষার্থীর চেয়ে শিক্ষক বেশিঃ মাদ্রাসা কক্ষে আলুর গুদাম! কালাইয়ে ব্যতিক্রম চিত্র চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার আটোয়ারীতে দুই মাদক ব্যবসায়ীর তিন ও ছয় মাসের কারাদণ্ড শিবগঞ্জে সড়কের ওপর আলুর হাট, কিচক বাজারে তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে সংবাদ প্রকাশে হুমকির অভিযোগঃ বিএমএসএস’র তীব্র প্রতিবাদ জয়পুরহাট সরকারি কলেজে নিরাপত্তা জোরদারঃ সন্ধ্যার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জ্বালানি তেল কারসাজি ঠেকাতে পাঁচবিবিতে প্রশাসনের কঠোর নজরদারি

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ ৮ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাবিনা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার পৌর এলাকার দুর্গাপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালায়।

ডিবির অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এবং এসআই মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশের একটি কাঁচা রাস্তা থেকে সাবিনা বেগমকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাবিনা বেগম সদর উপজেলার উপর রাজারামপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক পাচারের ঝুঁকি বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট