1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর সরকারি কলেজ অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার পাঁচবিবিতে পারিবারিক অভিমানে বাকপ্রতিবন্ধীর আত্মহত্যা আক্কেলপুরে জরুরি বিভাগে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগে রোগীর মৃত্যু চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার চিনিশিল্প শ্রমিকদের দাবী বাস্তবায়নের আহ্বান, সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

​স্টাফ রিপোর্টারঃ ০১ এপ্রিল ২০২৬

রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত ৩:৫৫ মিনিটে চারঘাটের ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। ​গ্রেফতারকৃতরা হলেন মোঃ বাবু (২৯), পিতা: মো: মুনসুর আলী, গ্রাম: ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া ও মোঃ জনি (২৩), পিতা: মো: জমির মিয়া, গ্রাম: ঝিকড়া প্রামানিকপাড়া। উভয়ই রাজশাহী জেলার চারঘাট থানার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে একটি টিম চারঘাট এলাকায় মাদকবিরোধী ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের একটি আম বাগানের ভেতর টিনের ঘরের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে দুই ব্যক্তি।

​খবর পেয়ে রাত ৩:৩০ মিনিটে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাত ৩:৫৫ মিনিটে বাবু ও জনিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে বাবুর কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৫৯ বোতল এবং জনির ব্যাগ থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

​ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামী বাবু ও জনির বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। আজ ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট