1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার চিনিশিল্প শ্রমিকদের দাবী বাস্তবায়নের আহ্বান, সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার আলতাদিঘী জাতীয় উদ্যানে ধামইরহাট পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী ধামইরহাটে উমার ইউনিয়নে জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী পিন্টু কালাইয়ে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত জয়পুরহাটে ট্রান্সফরমার চুরি ৷৷ ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩, উদ্ধার বিপুল মালামাল ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

জয়পুরহাটে ট্রান্সফরমার চুরি ৷৷ ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩, উদ্ধার বিপুল মালামাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২৮ মার্চ ২০২৬

জয়পুরহাট সদর উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চাঞ্চল্যকর ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ট্রান্সফরমারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার মোঃ মুনসুর (৪৮), শিধইল বন্ধু গ্রামের মোঃ আহসানুর ইসলাম (৩৫) এবং সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের মোঃ শাহরুল ইসলাম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ ভোররাতে সদর থানাধীন জামালপুর ইউনিয়নের দুনিয়াপাড়া গ্রামের একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (মানব সম্পদ) মোঃ মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের শয়নকক্ষ তল্লাশি করে চুরিকৃত ট্রান্সফরমারের কয়েল, ফাঁকা ট্যাংক, লোহার রড, হেক্সো ব্লেড, সেলাই রেঞ্জ, স্ক্রু-ড্রাইভারসহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জয়পুরহাট জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মতে, ডিবি পুলিশের এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং বিদ্যুৎ অবকাঠামো রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট