1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে ছোটদের আনন্দ—নতুন পোশাকে খুশি শিশুরা নওগাঁয় টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন নওগাঁর নিয়ামতপুরে ৩ টি অবৈধ ইটভাটায় ১০লক্ষ জরিমানা জয়পুরহাটে বৃষ্টিতে ডুবে গেল আলুর ক্ষেত ৷৷ দুশ্চিন্তায় কৃষক সাপাহারে সড়কের পাশে মরা গাছের সারি ৷৷ ঝুঁকিতে পথচারী ও যানবাহন পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় বাসযাত্রীর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধারন৷৷ হাকিমপুরের জাহিদুল গ্রেফতার হিলি বাজারে ভোক্তা অধিকারের অভিযান অস্বাস্থ্যকর বেকারি ও প্রতারণায় ৫ প্রতিষ্ঠানে ৪৪ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষকের বলাৎকার: মামলা দায়েরের ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে ৩ টি অবৈধ ইটভাটায় ১০লক্ষ জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

গতকাল বৃহস্পতিবার ১২এ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত নিয়ামতপুর উপজেলার গাবতলী এলাকার মেসার্স দেশ ব্রিকসকে ৩ লক্ষ টাকা, ভাতকুন্ডু এলাকার মেসার্স আঁখি ব্রিকসকে ৪ লক্ষ টাকা এবং চকসিতা এলাকার মেসার্স তিন ভাই ব্রিকস কে ৩ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযানে ৩ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। ব্যাটেলিয়ান আনসার , নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট