1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

ধামইরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণ ৷৷ ১ ঘন্টার মধ্যে ধর্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৭ মার্চ ২০২৬

নওগাঁর ধামইরহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মজিবুর রহমান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ।

স্থানীয় সূত্রের জানা যায়, ধর্ষক মজিবুর রহমান উপজেলার মইশর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে। তিনি ওই শিশুটির গ্রাম সম্পর্কে চাচা হোন। আর শিশুটি সবে মাত্র একটি স্কুলের প্রথম শ্রণীতে পরে বলে জানায় তারা

শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশর গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, বিকেলের দিকে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় ফুসলিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে মজিবুর।
চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসময় রক্তক্ষরণের কারণে উন্নত চিকিৎসার জন্য
কর্তব্যরত চিকিৎসক তাকে নওগাঁ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় একটি শিশু ধর্ষিত হয়েছে। এর আধা ঘণ্টার মধ্যেই এএসআই শাহ আলমকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পাঠিয়ে ধর্ষককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ভুক্তভোগীর পরিবার শিশুটিকে নিয়ে নওগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় মামলা দায়ের করা সম্ভব হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট