1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর সরকারি কলেজ অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা গোদাগাড়ীতে র‍্যাব-৫’র অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার পাঁচবিবিতে পারিবারিক অভিমানে বাকপ্রতিবন্ধীর আত্মহত্যা আক্কেলপুরে জরুরি বিভাগে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগে রোগীর মৃত্যু চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটি শেষে জেআরডিএম প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নওগাঁয় মাঠ থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার চিনিশিল্প শ্রমিকদের দাবী বাস্তবায়নের আহ্বান, সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি জয়পুরহাটে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পাঁচবিবিতে পারিবারিক অভিমানে বাকপ্রতিবন্ধীর আত্মহত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ১ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে ফরহাদ হোসেন (ফারুক) (৩৭) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তি আত্মহত্যা করেছেন।

আজ বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খাসবাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন (ফারুক) ওই গ্রামের বাসিন্দা মোঃ জামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ছোট ভাই মোঃ মোরসালিন জানালা দিয়ে তাকিয়ে তাকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে নিচে নামিয়ে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকাবাসীরা জানান, নিহত ফরহাদ হোসেন একজন বাকপ্রতিবন্ধী ছিলেন। পারিবারিক অশান্তির কারণে তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। প্রায় এক সপ্তাহ আগে তার স্ত্রী দুই কন্যা সন্তানসহ বাবার বাড়িতে চলে যান এবং পরে ঢাকায় অবস্থান নেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে পারিবারিক সহমর্মিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট