1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে জয়পুরহাট পৌর শ্রমিকরা, ভোগান্তিতে নগরবাসী সাপাহারে জমি বিরোধে ভ্যানচালক খুন ৷৷ গ্রেপ্তার ৫ সাপাহারে সম্পত্তি বঞ্চনার অভিযোগে সংবাদ সম্মেলন ৷৷ প্রশাসনের হস্তক্ষেপ কামনা জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বগুড়ায় লুট হওয়া ৪২০ বস্তা চাল উদ্ধার ৷৷ যৌথ অভিযানে দুই এসআই’র সাফল্য বগুড়া-র শেরপুর উপজেলায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড সাপাহার উপজেলা-এ আমগাছে ভরপুর মুকুল জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন ধামইরহাটে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বগুড়া-র শেরপুর উপজেলায় মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৪ মার্চ ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলার জগন্নাথ পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে জগন্নাথ পাড়া এলাকা থেকে ৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেনঃ ১. সুনীল সাহা (৫০), পিতা: মৃত শশো সাহা, সাং-উত্তর সাহাপাড়া, ২. প্রভাত চন্দ্র দাস (৪০), পিতা: ক্ষিতিশ চন্দ্র দাস, সাং-উত্তর সাহাপাড়া, ৩. সৈয়দ আল আমিন হোসেন (২২), পিতা: মৃত সৈয়দ আমজাদ হোসেন, সাং-জগন্নাথ পাড়া, সকলেই থানা: শেরপুর, জেলা: বগুড়া।

ভ্রাম্যমাণ আদালত ১নং ও ২নং আসামিকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া ৩নং আসামিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের অপব্যবহার রোধে কঠোর অবস্থান নেওয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট