1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাপাহার উপজেলা-এ আমগাছে ভরপুর মুকুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

বাম্পার ফলনের স্বপ্নে বিভোর চাষিরা

মিনহাজুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ ৪ মার্চ ২০২৬

নওগাঁ জেলার সাপাহার উপজেলাজুড়ে এখন আমবাগানে দৃষ্টিনন্দন মুকুলের সমারোহ। গাছে গাছে সোনালি মুকুলে ছেয়ে গেছে পুরো বাগান। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখে বাম্পার ফলনের স্বপ্ন বুনছেন স্থানীয় আমচাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে রেকর্ড উৎপাদনের আশা করছেন তারা।

উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রায় সব আমবাগানেই এসেছে পর্যাপ্ত মুকুল। চাষিদের ভাষ্যমতে, এ বছর দীর্ঘস্থায়ী শীত এবং অনুকূল আবহাওয়ার কারণে গাছে মুকুলের পরিমাণ বেশি। পাশাপাশি রোগবালাইও তুলনামূলক কম থাকায় আশাবাদ আরও বেড়েছে।
স্থানীয় আমচাষি ইজবুল হক বলেন,
“গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি মুকুল এসেছে। যদি ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে ফলন ভালো হবে বলে আশা করছি।”

আরেক চাষি জানান, সময়মতো কীটনাশক প্রয়োগ ও নিয়মিত পরিচর্যা করলে মুকুল ঝরে পড়ার ঝুঁকি কম থাকে। ইতোমধ্যে অনেকেই বাগানে পরিচর্যা জোরদার করেছেন।

উল্লেখ্য, নওগাঁ জেলা দেশের অন্যতম আম উৎপাদনকারী অঞ্চল হিসেবে সুপরিচিত। এখানকার উৎপাদিত আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়ে থাকে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চলতি মৌসুমে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
আমগাছে মুকুলে ভরে ওঠায় এখন সাপাহার উপজেলার আমচাষিদের মাঝে বইছে আনন্দের হাওয়া। সকলের প্রত্যাশা—প্রকৃতি সহায়ক থাকুক, আর কৃষকের মুখে ফুটুক স্বস্তির হাসি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট